1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ আতঙ্কে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ আতঙ্কে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ আতঙ্কে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় কোন নোটিস ছাড়াই ১৫টি দোকানসহ ২০ বসতঘর  উচ্ছেদ করার আতঙ্কে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করে।
এ সময় বক্তব্য দেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ভুক্তভোগী আনোয়ার হাওলাদার, জায়েদা বেগম, প্রতিবন্ধী দোকানি নান্নু।
বক্তারা বলেন, শেখ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় প্রায় ১৫-১৬টি পরিবার বসবাস করে আসছেন। পাশাপাশি বেড়িবাঁধের স্লোপে দোকান ঘর করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু কোন নোটিস ছাড়া কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মৌখিকভাবে উচ্ছেদ করার জন্য বলেছেন বলে দরিদ্র এসব পরিবারের দাবি।
দোকানি আনোয়ার হোসেন জানান, প্রায় সময় লোক নিয়ে এসে আমাদের দোকান উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে, এতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, এই অসহায় পরিবারগুলোকে যেন উচ্ছেদ করা না হয়। এদের আগে পুনর্বাসন করা হোক।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। জেনে দেখতে হবে।   উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি জেনে দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন