1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পাহলান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী, শহিদুল ইসলাম মাষ্টার, সদস্য আসলাম হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজ শরীফ, উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মনিরুল ইসলাম মনির মৃধা।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নিবার্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন