1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ভূমি জালিয়াতি মামলায় শিক্ষক সাময়িক বরখাস্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ভূমি জালিয়াতি মামলায় শিক্ষক সাময়িক বরখাস্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ভূমি জালিয়াতি মামলায় শিক্ষক সাময়িক বরখাস্ত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় ভূমি জালিয়াতি মামলায় এক শিক্ষক সাময়িক বরখাস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পশ্চিম হাচনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।

মামলা ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়ন এর পশ্চিম হাচনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ লিপি আক্তার। ২০১০ সালে চান্দুপাড়া মৌজার ২৫৮ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক হাকিমজান বিবি ওরফে ছালেহা বেগমের ৪৫ শতক ভূমি জালিয়াতিভাবে দাতা দেখিয়ে জাহানারা বেগমকে গ্রহীতাকে সাজিয়ে ২৩৬০/১০ নং হেবা ঘোষনা পত্র দলিল সৃষ্টি করে গোপন রাখে। পরবর্তিতে হাকিমজানের অপর ওয়ারিশ জাল ভুয়া দলিলপত্রের বিষয় জেনে পটুয়াখালী সাবরেজিস্ট্রার অফিস থেকে দলিলের নকল উত্তোলন করে জাল ভুয়া দলিলের বিষয় নিশ্চিত হয়ে ভূমির প্রকৃত ওয়ারিশ মোঃ নাসির তালুকদার (৫১)বাদী হয়ে বিচার দাবীতে গৃহীতা জাহানারা বেগম (৬৩), মনির হোসেন (৩৩),শিক্ষিকা লিপি আক্তার (৩২) সহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। ওই মামলায় শিক্ষিকা লিপি আক্তারকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এব্যাপারে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেহেতু ফৌজদারি অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার শিক্ষিকা লিপি আক্তার আসামী থাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত করে আদেশ আমাদের অফিসে পাঠিয়েছেন। ওই আদেশ আমরা ২৭ ফেব্রুয়ারী থেকে কার্যকর করেছি।

এদিকে পশ্চিম হাচনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ নিলা বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপি আক্তারকে উদ্ধর্তন কর্মকর্তা জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছেন। আমি কার্যকর না করে পারি না। গত ২৭ ফেব্রুয়ারী থেকে ওই আদেশ কার্যকর করেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন