1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের বানাতি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইজাজ প্যাদার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বানাতি বাজারে মাইকিং করে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে বাজার এলাকা মুখরিত করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়-“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান”,“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”, “চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু-লালুয়াতে চলবে না, চলবে না।”
অভিযান শেষে বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম প্যাদা এবং সদস্য সচিব জনি জামাল।
বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা লালুয়াকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন