1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় গ্রামীন হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ২০ জন নারীকে এ সহায়তা দেয়া হয়। মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের সহায়তায় হত দরিদ্র নারীদের স্বাবলম্বী করার জন্য এ মহতী আয়োজন করা হয়। কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান, কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, সহ-সভাপতি ওমর ফারুক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, স্থানীয় ব্যবসায়ী রাসেল তালুকদার, শিক্ষক তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক। ২০২১ সাল থেকে মানব প্রেমী রফিক বয়াতীর নিজস্ব উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে এসব ছাগল বিতরন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন