1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় কলাপাড়ায় অনুষ্ঠিত এ সভায় ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মো. রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সভায় সমবায় সমিতি গঠন, নেটওয়ার্কের আগামী দ্বি-মাসিক পরিকল্পনা, খাস জমির আবেদন, জলমহাল ইজারা, মাছের অভয়াশ্রম তৈরি, অ্যাডভোকেসি মিটিং এবং ফিল্ড অ্যাক্টিভিটিতে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ফিশনেট প্রকল্পের উত্তরণ খুলনার অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কলাপাড়া উপজেলা নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভাটি পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু এমরান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন