1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় যুবককে কুপিয়ে এবং গৃহবধূকে শ্বাসরোধে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় যুবককে কুপিয়ে এবং গৃহবধূকে শ্বাসরোধে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় যুবককে কুপিয়ে এবং গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো.সাইদুর সর্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে এবং মোসা.নার্গিস বেগম (২৩)  নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা  করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ৪/৫ জনের  একদল মুখোশধারী দূর্বৃত্তরা উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে সাইদুর সর্দারের বসতঃবাড়ীতে ঢুকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যাকান্ডের ঘটনাটি ঘটায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে  আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী   গ্রামের মৃত তৈয়বআলী সর্দারের ছেলে। অপরদিকে, একই রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে নার্গিস বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী মো.রাজিব হাওলাদার । ঘটনার পর থেকে রাজিব হাওলাদার পলাতক রয়েছে। তবে সাইদুর সর্দারের স্ত্রী মোসা.খাদিজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে রাখা হয়েছে। এ দু’টি ঘটনায় পৃথক দু’টি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে কলাপাড়া  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, সাইদুর সর্দার হত্যার মূল রহস্য এখনো উদযাটন হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহমুদুল  হাসান সুজন  মোল্লা জানান, সাইদুর  হত্যাকান্ডের বিষয়টি একান্তই পারিবারিক বলে তিনি ধারনা করছেন, এখানে তার দু’জন স্ত্রী রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ দিকে, নার্গিস বেগম হত্যার বিষয়ে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিরদর্শক মো.আলী হোসেন জানান, রাত আড়াইটার দিকে তার স্বামীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় তার গলায় রশির  আঘাতের চিহ্ন ছিল। তবে এসময় তার স্বামী রাজিব হাওলাদার পলাতক ছিল বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন