1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা কিছু ল্যাব ও ক্লিনিকের চিকিৎসকের কাছে প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনই একটি অভিযোগ করেছেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মোঃ লোকমান হাওলাদার।
লোকমান হাওলাদার অভিযোগ করে বলেন, তার স্ত্রী আকলিমা বেগমকে কলাপাড়ার মেডিসিন স্কয়ার হাসপাতালে সিজার অপারেশনের জন্য নেওয়া হলে ডাঃ অনুপ কুমার সরকারের ভুল চিকিৎসা ও প্রতারণার শিকার হন তারা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে ডাঃ অর্পিতা রায়ের কাছে গেলে তিনি রোগীর অবস্থা ভালো নয় বলে দ্রুত সিজার অপারেশন করানোর পরামর্শ দেন। তিনি বলেন, বরিশাল থেকে বড় ডাক্তার এনে অপারেশন করাতে পারবেন। পরে টাকার অভাবে সেদিন চলে গেলেও পরবর্তীতে ফোন করে আবার ক্লিনিকে আসতে বলা হয় এবং পরে টাকা দিলেও হবে বলে জানানো হয়।
লোকমানের দাবি, সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে ডাক্তার জসিম উদ্দিনকে এনে রক্তক্ষরণ বন্ধ করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডাঃ অর্পিতা রায়। তিনি বলেন, রোগী ও তার স্বজনরা চিকিৎসক সম্পর্কে জেনেই ক্লিনিকে ভর্তি হয়েছেন। অপারেশনের পর মা ও নবজাতক দুজনেই সুস্থভাবে বাড়ি ফিরেছেন।
তিনি আরও বলেন, রোগীর স্বজনদের সঙ্গে ১৩ হাজার ৫০০ টাকায় সিজারের চুক্তি হয়েছিল। তবে তারা ১১ হাজার টাকা দিয়েছেন। ওষুধ ও বেড ভাড়াসহ এত কম টাকায় সিজার করা সম্ভব নয়। টাকা না দেওয়ার উদ্দেশ্যেই তারা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন