1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছে জামাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছে জামাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছে জামাই

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও যৌতুকের জেরে স্ত্রী রহিমা (২৫) ও শাশুড়ি রানী বেগমকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই মিরাজ হাওলাদার। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে দু’জনই ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত রহিমার চাচা বশির ফকির জানান, উত্তর চাকামইয়া গ্রামের মোঃ সুলতান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারের সঙ্গে কয়েক বছর আগে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মিরাজ। নির্যাতন সহ্য করতে না পেরে রহিমা কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসে। পরে পারিবারিক সিদ্ধান্ত হয়, রহিমা আর তার স্বামীর সঙ্গে সংসার করবে না। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মিরাজ।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হচ্ছে। আমরা শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন