1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১২ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম পর্যায়ে এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, বাংলাদেশের জনসাধারনকে একটি পরিচয় নাম্বার দেয়া শুরু হয়েছে। আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র। এখন দেয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র। এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসেবে গ্রহন করবেন। এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব রয়েছে। আগে নিবন্ধন নির্বাচন কমিশন করতো সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রনালয় করবে।
তিনি আরো বলেন, আমরা দিচ্ছি ১৮ বছরের উর্দ্ধে নাগরিকদেরকে। এক্ষেত্রে আজকে যে শিশু জন্মাবে তার জন্ম নিবন্ধন হয়ে গেলে তাকেও কার্ডের আওতায় আনা হবে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

স্মার্ট কার্ড বিতরনী উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ’র মহাপরিচালক(গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য,পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায় ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন