1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ৩০ লক্ষ টাকা নিয়ে ব্যাংক ক্যাশিয়ার উদাও । গ্রাহকদের বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ৩০ লক্ষ টাকা নিয়ে ব্যাংক ক্যাশিয়ার উদাও । গ্রাহকদের বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ৩০ লক্ষ টাকা নিয়ে ব্যাংক ক্যাশিয়ার উদাও । গ্রাহকদের বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের প্রায় ৩০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সোমবার বেলা ১১ টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভূক্তভোগী গ্রাহকরা। এময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকই নয় বাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ।
ভূক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহনের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌছালে সার্ভারে সমস্যা বলে তিন এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে সে গাঁ ঢাকা দেয়।
পাখিমারা আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ বলেন, প্রথমে বিদ্যূৎ গ্রাগকদের জমাকৃত টাকা আত্মসাৎ করলে পরের মাসে দ্বিগুন বিদ্যূৎ বিল আসলে বিষয়টি গ্রাহকের মুখোমুখী হলে অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ পায়। এরপর অন্যান্য ব্যাংকের গ্রাহকরা তাদের নিজেদের ব্যাংহিসাবের খোঁজ নিলে টাকা না থাকায় এই আত্মসাতের ঘটনা জানাযায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভূক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে আইউব আলী শরীফ জানান।
এবিষয়ে পাখিমারা শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম টাকা আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাংকে অনলাইনে যে টাকা জমা হয় আমি তার হিসাব প্রতিদিনই ক্লোজ করি। ক্যাশিয়ার রিয়াদুল কিছু কিছু গ্রাহকের টাকা অনলাইনে জমা না দিয়ে নিজে আত্মসাত করেছেন তা আমি আগে জানতাম না। এব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
বর্তমানে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ পলাতক রয়েছেন। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আবদুর রহিম বাদশাহ’র পুত্র বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন