1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার,সম্পাদক সৌরভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার,সম্পাদক সৌরভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার,সম্পাদক সৌরভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৫৬ বার পঠিত
Spread the love
কলাপাড়ায় বাংলাদেশ কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষকলীগের নবগঠিত এ উপজেলা কমিটির সভাপতি হলেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন, সম্পাদক এস এম মুর্তাল্লা সৌরভ। এছাড়া নতুন এ কমিটির সিনিয়র সহ-সভাপতি নোটারি পাবলিক অ্যাডভোকেট মোঃ রকিবুল আহসান আল মামুন, অ্যাডভোকেট আবদুর রব। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট বিনয় ভূষন রায় এবং সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মস্তফা। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আইনজীবী সহকারী মো: জামাল হোসেন আফজাল।
এর আগে ২১ মে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এ কমিটিতে স্বাক্ষর করেন। এরপর ২৩ মে পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন এবং সম্পাদক সরদার সোহরাব হোসেন বাংলাদেশ কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা কমিটির অনুমোদন দেন।
এদিকে নবগঠিত কৃষকলীগের উপজেলা কমিটিতে চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন কে সভাপতি ও চৌকি আদালতে প্রাকটিসরত একাধিক আইনজীবীকে কমিটির গুরুত্বপূর্ন পদে নির্বাচিত করায় দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলাপাড়ার জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ।
এছাড়া নবগঠিত কৃষকলীগের সভাপতি, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন