1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া-কুয়াকাটায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া-কুয়াকাটায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়া-কুয়াকাটায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া :
মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে কলাপাড়া ও কুয়াকাটায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রাণীপ্রেমীরা।
অন্যদিকে দুপুরে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে একই কর্মসূচির উদ্বোধন করেন কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
কর্মসূচির আওতায় কলাপাড়া ও কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে ধাপে ধাপে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, “জলাতঙ্ক একটি ভয়াবহ রোগ। সচেতনতা ও টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়।”
পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, “মানুষের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে মালিকানাবিহীন প্রাণীদের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন