1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া পৌর এলাকায় গরু-ছাগলের উপদ্রব আর ময়লা আবর্জনায় অতিষ্ঠ নাগরিক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া পৌর এলাকায় গরু-ছাগলের উপদ্রব আর ময়লা আবর্জনায় অতিষ্ঠ নাগরিক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়া পৌর এলাকায় গরু-ছাগলের উপদ্রব আর ময়লা আবর্জনায় অতিষ্ঠ নাগরিক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

প্লাষ্টিকের ময়লা ডাষ্টবিনের পাশে বাঁশ পুঁতে রশি দিয়ে বেঁধে রেখেও সড়কে যত্র তত্র ময়লা, আবর্জনা ছিটানো ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত গরু, ছাগল, ভেড়া এসে ডাষ্টবিনে মুখ দিয়ে সড়কের উপর উল্টে ফেলছে ডাষ্টবিন। অত:পর ডাষ্টবিনে ফেলা গেরস্থালি ময়লা আবর্জনা খাচ্ছে গৃহপালিত পশুর দল। এভাবে সড়কের উপর ছিটিয়ে ফেলা ময়লা আবর্জনা গোটা শহরকে অপরিচ্ছন্ন করে তুলছে। এতে নাক চেপে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে পথচারীরা।

এছাড়া শহরের মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের দেখা যাচ্ছে কিছুক্ষন পর পর গরু, ছাগল, ভেড়া তাড়াতে। নতুবা তাদের নিত্য পন্য সামগ্রী খেয়ে পেট ভরছে গরু, ছাগল, ভেড়ার দল। এমন চিত্র এখন পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে। দেশের দক্ষিন জনপদের প্রথম শ্রেনীর এ পৌরসভাকে নাগরিক সেবায় অনন্য, ষ্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার ছিল মেয়র, কাউন্সিলরদের। অথচ মুষ্টিমেয় ক’জন প্রভাবশালী গরু, ছাগল, ভেড়া মালিকের কাছে জিম্মি হয়ে নাগরিক দুর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ নিচ্ছেন না মেয়র, কাউন্সিলররা।

জানা যায়, পৌরশহরের ব্যবসায়ী সহ সাধারন নাগরিকরা গরু, ছাগল, ভেড়ার উপদ্রবে এখন অতিষ্ঠ। ভুক্তভোগী ব্যবসায়ী সহ অতিষ্ঠ সাধারন মানুষ এ বিষয়ে বারংবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি। বন্দর ব্যবসায়ী সমিতি গরু, ছাগলের উপদ্রব রোধে শহরে কয়েকবার মাইকিং করার পরও নাগরিকরা কোন সুুফল পায়নি। পৌরসভা কর্তৃপক্ষ এ নিয়ে পদক্ষেপ নেয়ার কথা বললেও অদ্যবধি দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। আর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের অভিযোগ গরু, ছাগলের উপদ্রব রোধে পৌরসভা কর্তৃপক্ষের কোন সহযোগীতা না পাওয়ায় ব্যবসায়ী সমিতির গৃহীত উদ্দোগ ভেস্তে গেছে।

কলাপাড়া পৌরশহরের এতিমখানা ৪ নং ওয়ার্ডের নাগরিক নজরুল ইসলাম বলেন, আমার বাসার একটু কাছেই পৌরসভার ময়লা ফেলার ডাষ্টবিন। আমরা প্রতিদিনের গেরস্থালি ময়লা, আবর্জনা ডাষ্টবিনে ফেলি। অথচ কসাই পট্রি এলাকার রশি ছেড়ে পালা কয়েকটি গরু, ছাগল এসে ডাষ্টবিন উল্টে সড়কের উপর ফেলে রাখে। একই ওয়ার্ডের গৃহবধূ উম্মে হাফসা বলেন, রাম ছাগলের অত্যাচারে আমরা অতিষ্ঠ। ছাগল ঘরে ঢুকে ধান-চালের ড্রাম ভেঙ্গে ফেলায় ছাগল মালিক কিংবা পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি।

কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বলেন, মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা সমিতির উদ্দোগে গরু, ছাগলের উপদ্রব রোধে শহরে কয়েকবার মাইকিং করিয়েছি। পৌরসভা কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় আমাদের উদ্দোগ ফলপ্রসু হয়নি।

কলাপাড়া পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্ত্তী বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টিতে এ বিষয়ে আমরা কয়েকবার মাইকিং করিয়েছি। বর্তমানে মেয়র মহোদয় চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন