1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া বজ্রপাতের শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া বজ্রপাতের শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়া বজ্রপাতের শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো জুইমনি, তানিমা, তহুরা, কারিমা, আরবী, উন্মেহানি। প্রত্যেকেই পাশ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর মৌডুবি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্লাস চলাকলীন সময় এ ঘটনা ঘটে।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আরবী জানান, তখন সু‌জিৎ স্যার আমাদের ইংরেজী ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ। চোখের সামনে দেখেছি আগুনের মত। এর পর কি হয়েছে তা জানিনা।
শিক্ষক সু‌জিৎ সাংবাদিকদের জানান, হঠাৎ প্রচন্ড শ‌ব্দে ক্লাসের সবাই আত‌ঙ্কিত হ‌য়ে যাই। বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে যায়।
বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান ব‌লেন, এঘটনায় ১১ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে যথাযথ চি‌কিৎসা নি‌শ্চি‌তের জন‌্য সর্বাত্মক চেষ্টা কর‌ছি। এছাড়া উন্নত চি‌কিৎসার জন‌্য শিক্ষাথীদের কলাপাড়া স্বাস্থ‌্য ক‌মেপ্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.জুনায়েত হোসেন লেলীন জানান, অজ্ঞান শিক্ষার্থীদের যথাসাধ্য চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন