1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে ওসি মোঃ জুয়েল ইসলাম’র মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে ওসি মোঃ জুয়েল ইসলাম’র মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে ওসি মোঃ জুয়েল ইসলাম’র মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া 
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে সদ্য যোগদান করা কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ওসি মোঃ জুয়েল ইসলাম এর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন এস আই মো: জহির ইসলাম। কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট জেড এম কাওছার, সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, মো: নুরুল আমিন, সহ-সভাপতি খাইরুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, সদস্য ফোরকান তালুকদার, ফখরুল আলম, মুফতি রাশেদ আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন।
এলাকার আইন শৃর্ংখলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষকে আইনী সহায়তা প্রদান, মাদক প্রতিরোধ, অপরাধ দমন প্রভৃতি বিষয়ে পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে সভায় আলোচনা হয়। এ সময় ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, আমার সামর্থের সবটুক শক্তি দিয়ে কলাপাড়ার মানুষের সেবা করার মানসিকতা নিয়েই আমি এখানে যোগদান করেছি। আপনাদের সহযোগিতা পেলে অল্প দিনের মধ্যেই আপনারা পরিবর্তন দেখতে পাবেন। পুলিশের উপর মানুষের আস্থা আবারও ফিরে আসবে। তিনি আরও বলেন, আমার দায়িত্ব সব সময় আমার বিবেককে নাড়া দেয়। মানুষ যতক্ষন পর্যন্ত শান্তিতে ঘুমাতে না পারে ততক্ষন পর্যন্ত আমি ঘুমাতে পারি না। তিনি বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের মধ্যেই আমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহ’র সাহার্য্য ছাড়া মানুষ মানুষ কখনও ভালো কিছু করতে পারে না। এটা আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন