1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কালাইয়া ইউপি নির্বাচন ঘিরে গিয়াসউদ্দিনের পোস্টার-ব্যানার, এলাকায় উৎসবের আমেজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কালাইয়া ইউপি নির্বাচন ঘিরে গিয়াসউদ্দিনের পোস্টার-ব্যানার, এলাকায় উৎসবের আমেজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কালাইয়া ইউপি নির্বাচন ঘিরে গিয়াসউদ্দিনের পোস্টার-ব্যানার, এলাকায় উৎসবের আমেজ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিনের পোস্টার ও ব্যানার দেখা গেছে ইউনিয়নের বিভিন্ন অলি-গলিতে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গাজী মো. গিয়াসউদ্দিনের ছবি ও শুভেচ্ছা সংবলিত পোস্টার-ব্যানার টাঙানো হয়েছে। এসব পোস্টার-ব্যানারকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের কয়েকজন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় পোস্টার-ব্যানার দেখা যাওয়ায় ভোটের আমেজ তৈরি হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে।
গাজী মো. গিয়াসউদ্দিন কালাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী বলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে এবং এ নিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন