1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তায় থাকবে উদ্ধারকর্মী টিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তায় থাকবে উদ্ধারকর্মী টিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তায় থাকবে উদ্ধারকর্মী টিম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩১৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে দুর্ঘটনায় শিকার পর্যটকদের উদ্ধারে দল তৈরি হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ১২ জন স্বেচ্ছাসেবী নিয়ে এ টিম তৈরি করে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার (১৬ জুন) বিকেলে উদ্ধারকর্মী এ টিমের লিডার মো. লিটন খানের হাতে টিশার্ট তুলে দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কুয়াকাটা সৈকতে বেড়াতে এসে সাঁতার না জানায় বিগত দিনে অনেক পর্যটক দুর্ঘটনার স্বীকার হয়েছেন। এমনকি মৃত্যুও হয়েছে অনেকের।

তাই সৈকতে স্পিডবোট এবং স্কেটি চালকদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন এবং দীর্ঘদিন স্বেচ্ছাসেবী কাজ করছে এমন ১২ জনকে নিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকর্মী বাহিনী গঠন করে পুলিশ। এদের সার্বিক নিয়ন্ত্রণ করবে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন।

সোহেল নামের এক উদ্ধারকর্মী বলেন, কুয়াকাটা সৈকতে স্পিডবোট চালাই এবং আমরা সৈকতে অনেক দুর্ঘটনার শিকার পর্যটকদের উদ্ধার করেছি। এখন আমাদের ১২ জনকে উদ্ধারকর্মী হিসেবে বেছে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

 

 

উদ্ধারকর্মী টিমের লিডার লিটন খান বলেন, কুয়াকাটা সৈকতে উদ্ধারকর্মী হিসেবে সরকারি কোন টিম বা কোনো তদারকিও নেই। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে উদ্ধারকর্মী হিসেবে কাজ করে আসছি স্বেচ্ছায়।

আজ ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে আমরা উদ্ধারকর্মী হিসেবে স্বীকৃতি পেলাম। সরকার যদি আমাদের এ উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে তাহলে পর্যটকদের পুরোপুরি নিরাপত্তা দিতে পারবো।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটা সৈকতের পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সার্বক্ষণিক কাজ করছি।

কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার স্বীকার এবং সাঁতার না জানা পর্যটকরা বিভিন্ন সময় গভীর সমুদ্র চলে যায়। এগুলো আমাদের পক্ষে সব সময় সম্ভব না হওয়ায় প্রশিক্ষিত ১২ জন উদ্ধারকর্মী স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি।

তারা এ সৈকতে উদ্ধার কাজে অনেকটা ভূমিকা রাখছে। আমরা চেষ্টা করবো তাদের আরও সহযোগিতা করতে, যাতে কুয়াকাটায় পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন