1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কোনো নেতা কারো কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কোনো নেতা কারো কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কোনো নেতা কারো কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে- মেজর হাফিজ

জাহিদ দুলাল,  স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল,  স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন এ দেশের মানুষ বছরের পর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেও ভোটের বিকল্প নেই। তবে গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। এর মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, যতদিন বেঁচে আছি ততদিন লালমোহনে কোনো দুঃশাসন কায়েম হতে দেবো না। কোনো নেতাকর্মী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। লালমোহনের কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না। সাধারণ মানুষের কষ্টের রাজনীতি আমি করি না। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা স্বাধীন ভাবে করবে। আমি সবসময় ব্যবসায়ীদের সাথে থাকবো।

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাককর্মী ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন