1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আকুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আকুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আকুতি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

রহিমা বিবি (৫৫)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। উন্নত চিকিৎসার জন্য সন্তানেরা মাকে বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেছেন। তাদের আকুতি, সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন।

রহিমা বিবি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পূর্ব চর কচ্ছপিয়া সাতবাড়িয়া সরকারি আবাসনের বাসিন্দা। স্বামী আ: খালেক গত হয়েছেন অনেক আগেই। ২ ছেলে ১ মেয়ে নিয়ে আবাসনে থেকে মেয়েকে বিয়ে দেয়ার পর বড় ছেলে শাকিল সংসারের হাল ধরেন। এরই মধ্যে রহিমা বিবির গালের ডানপাশে ব্যাথা হয়ে অসুস্থ হওয়ায় স্থানীয়ভাবে সাধ্যমত চিকিৎসা করান ছেলে। ব্যাথা ভালো না হওয়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর ঢাকাতে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেন। এরপরে ঢাকা মেডিকেল ডাক্তার দেখান। সেখানে ডাক্তার মাংসের পরিক্ষা দিলে ক্যান্সার হয়েছে বলে চিকিৎসকরা জানান। তারা পরামর্শ দেন উন্নত চিকিৎসা করানোর জন্য। কিভাবে উন্নত চিকিৎসা করাবেন দিনমজুর ছেলে।

দিন মজুর শাকিল বলেন, মা অসুস্থ হবার পরে সহায় সম্বল বলতে যা কিছু ছিলো তার সবটাই খরচ করেছি। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন, রোগ প্রথমিক পর্যায়ে আছে। দ্রæত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হবে। আর এ জন্য প্রয়োজন অনেক টাকা। টাকার অভাবে মাকে চিকিৎসা করতে না পেরে ঢাকা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।

রহিমা বিবির সন্তানদের আকুতি সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন। তাদের মাকে চিকিৎসার জন্য সহযোগীতা করতে চান তবে এ নম্বরে-০১৭২০০১০৪৭৭ কল করে কথা বলে সাহায্য করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন