1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৭৯ বার পঠিত
Spread the love

খুলনায় ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার এক আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে। নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া একই ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন।

খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন, তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর ৩টি গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত লাশ খুলনা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন খুলনা শিরোমনি এলাকা বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন