1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গলাচিপায় খেয়াঘাট মাঝিদের ন্যায্য দাবীতে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গলাচিপায় খেয়াঘাট মাঝিদের ন্যায্য দাবীতে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

গলাচিপায় খেয়াঘাট মাঝিদের ন্যায্য দাবীতে বিক্ষোভ মিছিল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
Spread the love

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর-গলাচিপা খেয়াঘাট মাঝিদের ন্যায্য দাবীতে খেয়াঘাট মাঝিদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং উক্ত বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী গলাচিপা ক্যাম্পে আবেদন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় খেয়াঘাট থেকে মাঝিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী গলাচিপা ক্যাম্পের সামনে এসে জমায়েত হয়।

এ সময় মিছিলের শ্লোগানে বলা হয়, এক দফা এক দাবী-খেয়ার টাকা খেয়ায় দিবি। এ বিষয়ে খেয়া ঘাটের মাঝিরা বলেন, আমরা ৫৬ খেয়ার মাঝি রয়েছি। দীর্ঘ বছর থেকেই আমরা খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছি। আগে আমরা খেয়ার টাকা খেয়ায় নিতাম এবং তরের টাকা ঘাট ইজাদারের লোকজন নিত। কিন্তু বর্তমানে খেয়ার টাকাও তরে বসে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ নিচ্ছে এবং আমাদেরকে নামে মাত্র পারিশ্রমিক দিচ্ছে। এতে ঐ টাকার মধ্যেই তেল কিনতে হয় আমাদের। তেল খরচ বাদ দিয়ে যে টাকা আমরা পাই তা দিয়ে আমাদের সংসারে চলে না। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমাদের প্রতি ঘাট ইজারাদার অবিচার করছে। তাই আমরা আমাদের ন্যায্য দাবী জানাচ্ছি যে, খেয়া পারাপারে খেয়ার টাকা আমার খেয়াই তুলতে চাই। আর ঘাটের টাকা ইজারাদার নিবে। আমাদের টাকা ইজারাদারের নেয়ার কোন এখতিয়ার নাই। সরকারি ভাবে ঘাট ইজারা দেয়ার যে নিয়াম আছে আমাদের দাবী সেটা বাস্তবায়িত হোক এবং আমরা এ অন্যায় থেকে মুক্তি পাই। এ বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা ক্যাম্প কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছি। মাঝিদের সাথে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেন।

গলাচিপা বদরপুর খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. আল আমিনের নেতৃত্বে মিছলটি বের হয়। এ সময় গলাচিপা বদরপুর খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, আমরা আমাদের ন্যায্য দাবী জানাই। নৌকায় আমরা মাঝিরা ৩ টাকা নিতাম এবং ঘাটের ইজারাাদার ৭ টাকা নিত। এখন সব টাকাই ইজারাদার নেয় এবং ইজারাদার আমাদের দৈনিক চুক্তির ভিত্তিতে নামে মাত্র মজুরী প্রদান করেন। মাঝিদের এই দাবী আদায়ের জন্য তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন গলাচিপা শহরের ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান মিরন।

এ বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান মিরন বলেন, দিনমজুর, হত দরিদ্র, অসহায় এই মাঝিরা। এই মাঝিরা যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে। আমি চাই ঘাটের টাকা ইজারাদার নিবে এবং খেয়ার টাকা মাঝিরা নিবে। এতে মাঝিদের সংসারে কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরে আসবে বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন