1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইসঘাট এলাকায় একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ চারজন জেলে দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাজীর বরফকলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ জেলেরা হলেন- ট্রলার মালিক হাসান খা (৩৮), রিয়াজ হাওলাদার (৪৫), মোতালেব (৩৫) ও ইউসুফ (৩০)। তাদের মধ্যে তিনজনের বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামে এবং একজন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের মুজিবনগরের বাসিন্দা। ঘটনার পর উদ্ধার করে প্রাথমিকভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও দগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বোয়ালিয়া খালে ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে বরফ তুলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ট্রলারে চা তৈরির জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায়। এতে ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৪ জন আহত হন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুইজনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ২৫ শতাংশ পুড়ে গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুল হাসান বলেন, ‘দগ্ধ চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।’ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আহতদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন