1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গাজীপুরের মাওনায় প্রশিকা মোড়ে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতালে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গাজীপুরের মাওনায় প্রশিকা মোড়ে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতালে অনিয়মের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গাজীপুরের মাওনায় প্রশিকা মোড়ে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতালে অনিয়মের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

গাজীপুরের মাওনা থানার প্রশিকা মোড়ে অবস্থিত নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতালে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ঘুরে জানা যায়, গত এক বছর যাবত এই হাসপাতালটিতে  অনেক ধরনের অনিয়ম আর দুর্ণীতিতে ছেঁয়ে গেছে।  পরীক্ষা নীরিক্ষা ইনভেস্টিগেশনের রিপোর্টে রয়েছে চরম দুর্ণীতি।

অভিযোগে জানা যায়, চিকিৎসা সংক্রান্ত মোটামুটি সকল ইনভেস্টিগেশন এই হাসপাতালে করানো হয় এমনটা হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করলেও কিছু কিছু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার রিপোর্ট এখানে ভুল আসে, কারণ ওই সকল পরীক্ষার প্রয়োজনীয় আনুসংগিক  ওদের ল্যাবে নেই।

সরজমিনে ঘুরে জানা যায়, গত এক বছর যাবত এই হাসপাতালটিতে  অনেক ধরনের অনিয়ম আর দুর্ণীতিতে ছেঁয়ে গেছে।  পরীক্ষা নীরিক্ষা ইনভেস্টিগেশনের রিপোর্টে রয়েছে চরম দুর্ণীতি।

যেমন – রোগীর বীর্য পরীক্ষা ((semen analysissemen analysis ), জরায়ুমুখের পরীক্ষা (paps smear test ) , ক্যান্সারের জীবাণু শনাক্তকরণ , থাইরয়েড হরমোনের পরীক্ষা ইত্যাদি।

কিছু পরীক্ষার রিপোর্ট করানোর জন্য প্যাথলজিস্ট এবং সংশ্লিষ্ট  ডাক্তার আবশ্যক কিন্তু খোজ নিয়ে জানা যায়, এই হাসপাতালটিতে এর কোন ব্যবস্থা নেই।

কিছু কিছু টেস্ট এই হাসপাতালে একদম ই হয়না যেমন Anomaly Scan যেটা এক ধরনের বিশেষ পরীক্ষা যা দিয়ে গর্ভস্থ সন্তানের জন্মগত ত্রুটি নির্নয় করা হয়। কিন্তু তারা দাবী করে এই পরীক্ষা এইখানে হয়, এতে রোগীরা প্রতারিত হচ্ছে। যেহেতু এই হাসপাতালে এই রিপোর্ট গুলো সঠিক আসেনা তাই সঠিক রোগনির্ণয় এবং উপযুক্ত চিকিৎসার জন্য এগুলো পরীক্ষা অন্য অথেনটিক ল্যাবে  এইখানে যেইসকল যোগ্যতা সম্পন্ন ডাক্তার  প্র‍্যকটিস করে তারা  পাঠাতে চাইলে হাসপাতাল এর লোকজন বাধা দেয়  এবং রোগীদের ওখানে পরীক্ষা করতে বাধ্য করে এবং সংশ্লিষ্ট ডাক্তারদের সংগে খারাপ ব্যবহার করে।  এর ফলে, খবর নিয়ে জানতে পারি, রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক সময় ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসাও পাচ্ছে।

এছাড়া এই হাসপাতালটি তে আধুনিক অপারেশন থিয়েটার এর কোন ব্যবস্থা নেই, কিন্তু তারা আধুনিক অপারেশন থিয়েটার এর কথা  বলে স্থানীয় রোগীদের প্রতারিত করছে বলে ভুক্তভোগীরা জানান।

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন