1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে গৃহবধুকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক, হাতিয়ে নিলেন টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে গৃহবধুকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক, হাতিয়ে নিলেন টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে গৃহবধুকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক, হাতিয়ে নিলেন টাকা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে গৃহবধুকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মো. আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে। গত তিন বছর যাবত প্রেমের সম্পর্ক সুত্র ধরে গৃহবধুর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে নানান অজুহাতে ওই টাকা হাতিয়ে নেন তিনি। বিচার চেয়ে থানা পুলিশ ও মাতাব্বরদের কাছে ঘুরে বেড়ালেও কোন ব্যবস্থা নেয়নি কেউ। উল্টো অভিযুক্ত যুবক আরিফ ও তার দলবলের হাতে একাধিকবার মারধরের শিকার হয়েছেন তিনি।
অভিযুক্ত যুবক আরিফ উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাসির হাওলাদরের ছেলে
ভুক্তভোগী গৃহবধু জানান, জাহানপুর ইউনিয়নের নাসির হাওলাদরের ছেলে যুবক আরিফ বাসিরদোন বাজারের কসমেটিক ও মেমোরী লোডের দোকানী হওয়ায় দোকানে আসা যাওয়া ছিলো গৃহবধুর। দোকানে আসা যাওয়ার সুত্র ধরে মোবাইল নম্বর আদান প্রদান হয়। মোবাইলে কথা বলার সুত্রে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সম্পর্কের যুবক আরিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ফেলে একাধিকবার অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন।
এতেই তাদের সম্পর্ক গভীর হয়। সম্পর্কের গভীরতার সুযোগে প্রেমিক যুবক আরিফ নানান অজুহাতে তার কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেন। এরই মাঝে কেটে যায় এক বছর। সম্প্রতি সময়ে যুবক আফিরকে বিয়ে জন্য চাপ দিলে তিনি তালবাহানা শুরু করেন। এবং তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এঘটনায় তিনি স্থানীয় মাতাব্বরদের কাছে বিচার জানালেও কোন প্রতিকার পাননি। উল্টো বিচার চেয়ে বিপাকে পরেছেন তিনি। অভিযুক্ত যুবক আরিফ ও স্থানীয় মাতাব্বদের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে তিনি।
অভিযুক্ত যুবক আরিফকে মুঠোফোন কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক জানান, গৃহবধুর অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন