1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে চিংড়ির রেণুসহ পাচারকারী ছাবের আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে চিংড়ির রেণুসহ পাচারকারী ছাবের আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে চিংড়ির রেণুসহ পাচারকারী ছাবের আটক

এইচ. এম.এরশাদ
  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
Spread the love

এইচ. এম.এরশাদ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া বাজার থেকে বাগদ ও গোলদা চিংড়ির রেণু পোনাসহ ছাবের হোসেন(৪৮)কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ছাবের হোসেন চরকচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসি বাসিন্দা। কচ্ছপিয়া বাজারের” কচ্ছপিয়া ফিস” নামক মাছের গদি থেকে প্রায় ২০ হাজার চিংড়ির রেনু পোনাসহ তাকে আটক করা হয়। শনিবার (২২মার্চ ২০২৫)
বিকাল অনুমানিক ৫ টায় গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনাসহ ছাবেরকে আটক করে দক্ষিন আইচা থানা পুলিশ। পরে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমদাদুল হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে আটক ছাবেরকে ৫ হাজার টাকা নগদ অর্থ দন্ড ও রেণু পোনা খুলনায় পাচার না করার স্বার্থে তাকে ছেড়ে দেন। জব্দ করা চিংড়ির রেনু গুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, কচ্ছপিয়া বাজারের কোস্ট গার্ড ক্যাম্প সংলগ্ন খালের মধ্যে থেকে ট্রলার যোগে দির্ঘদিন যাবত খুলনায় বাগদা চিংড়ির রেণু পোনা পাচার করছে ছাবেরসহ একাধিক রেণু পাচারকারী। কচ্ছপিয়া বাজারে “কচ্চপিয়া ফিস” নামক মাছের গদিতে রেণু পোনা সংগ্রহ করেন পাচার কারিরা। সারাদিন রেণু পোনা সংগ্রহ করে রাতে ট্রলার যোগে তেতুলিয়া নদী হয়ে খুলনায় পাচার হয় এসব রেণু পোনা।

তবে কোস্ট গার্ডের ক্যাম্পের কাছ থেকে কিভাবে এসব রেণু পোনা খুলনায় পাচার হয়? এমন প্রশ্ন অনেকের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন