1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

রুবেল আশরাফুল,  চরফ্যাশন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল,  চরফ্যাশন 

ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা ও পৌর শাখা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় চরফ্যাশন পৌর শহরে ব্রজ গোপাল টাউন হলে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এই কৃতিত্ব সামনের দিন গুলোতেও ধরে রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির ভবিষ্যৎ। এ জন্য তাদেরকে ভালো মানুষ হতে হবে, হতে হবে পরিশ্রমী, তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা ইংরেজীতে দক্ষ হতে হবে।

নাজিম উদ্দিন আলম আরো বলেন, বিএনপির শাসন আমলে পরীক্ষায় নকল ছিলো না, কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছর পরীক্ষায় নকলে সয়লাব করে শিক্ষাক্ষেত্র ধ্বংস করেছিলো। শেখ হাসিনা ও তার দলের লোকেরা দেশের টাকা লুটপাট করছে বলেই জনরোষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহীদ জিয়ার দেখানো পথে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতিমুক্ত থেকে সবাইকে দেশের জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ। জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহর

সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবক চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, , জিয়া পরিষদের পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সুমাইয়া রিয়া ও মাহাদী আল ইসলাম মাহি।

অনুষ্ঠানে অতিথিরা ১০৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্টসহ বৃত্তি তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ চরফ্যাশন পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ , যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, । এ সময় কৃতি শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন