1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বাজার মনিটরিং মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বাজার মনিটরিং মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে বাজার মনিটরিং মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৯১ বার পঠিত
Spread the love

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন

চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অভিযানে কিছু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। বুধবার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চর আইচা, শশীভূষণ এবং দুলারহাট এলাকায় বাজার মনিটরিং পরিচালনা করা হয়। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে শশীভূষণ থানার এএসআই মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় চর আইচা, দুলারহাট এবং শশীভূষণ বাজারে আবদুল খলিল ও বাসেদ বেপারীসহ বেশ কিছু ব্যবসায়ীকে ১হাজার টাকা করে জরিমানা করে, তা নগদ আদায় করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য বিধি মেনে ক্রয়-বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন