1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বায়নাকৃত জমি জোর পূর্বক জবর দখলের পায়তারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বায়নাকৃত জমি জোর পূর্বক জবর দখলের পায়তারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে বায়নাকৃত জমি জোর পূর্বক জবর দখলের পায়তারা

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন 
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বায়নাকৃত জমি জোর পূর্বক উচ্ছেদের পায়তারা করার অভিযোগ উঠেছে। জবর দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন ।
ব্যবসায়ী হেলাল উদ্দিন এ প্রতিনিধিকে জানান, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এওয়াজপুর সাকিনের মৃত এছহাকের ছেলে হাজী আব্দুল বাসেদ গংদের কাছ থেকে ৫.৮৫ একর জমি ক্রয় করেন। দুই কিস্তিতে মোট ১০ লক্ষ ৭২ হাজার টাকায় বায়না চুক্তির পর ২০০৫ সনের ৩০ জুন পশ্চিম এওয়াজপুর মৌজার এস এ ৭৭/১ খতিয়ানের বিভিন্ন দাগের ওই জমির দলিল করতে গিয়ে দেখা যায় ভূলবসত ওই জমি সরকারী খাস খতিয়ান ভূক্ত রয়েছে। পরে দলিল সম্পাদক করা আর যায়নি।
বিক্রেতা বাসেদ গংরা কাগজপত্র সংশোধন করে পরবর্তীতে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিয়ে সরজমিনে আমাকে ৫.৮৫ একর জমি দখল বুজিয়ে দেন। আমি ওই জমিতে গরু, হাঁস, মুরগী, মাছ ও তরী তরকারীর খামার গড়ে তুলি। বাসেদ গংরা প্রতারনার আশ্রয় নিয়ে স্থানীয় কিছু কুচক্রী মহলসহ আমাকে ওই জমি থেকে উচ্ছেদের জন্য হুমকি-ধামকি দিয়ে আসছে এবং ওই জমি অন্যত্র বিক্রির পায়তারা করছে। ফলে আমি ন্যায় বিচারের জন্য স্থানীয় প্রশাসন ও আদালতের শরণাপন্ন হয়েছি।
আমি বিগত ৩০ জানুয়ারী ২০২৩ সালে মালিক (বিক্রেতা) হাজী আব্দুল বাসেদ গংদের বিরুদ্ধে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। দেওয়ানী মামলা নাম্বার ৬৬/২৩। আদালত বিবাদী আব্দুল বাসেদ গংদের ও শশীভূষণ সার্ব-রেজিষ্ট্রারকে কারণ দর্শাইবার নোটিশ জারী করে। আদালতের ওই আদেশের পর বাসেদ গংরা ক্রেতা ব্যবসায়ী মো. হেলাল উদ্দিনের কাছ থেকে ১০ লক্ষ ৭২ হাজার টাকা নিয়ে বায়নাকৃত দীর্ঘ ১৯ বছরের ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদের জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। অব্যাহত হুমকিতে প্রবাসী মো. হেলাল উদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে আব্দুল বাসেদ গংরা স্থানীয় কিছু কুচক্রী মহলসহ ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ লক্ষ ৭২ হাজার টাকায় বায়নাকতৃ দীর্ঘ ১৯ বছরের ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদের পায়তারার বিষয়টি গতকাল শনিবার ১৬ মার্চ ২০২৪ তারিখে ভোলা জেলা পুলিশ সুপার বরাবর দরখাস্তের মাধ্যমে অবহিত করেন বলে হেলাল উদ্দিন জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন