1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
  • প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩০৬ বার পঠিত
Spread the love
ভোলার চরফ্যাশন উপজেলায় ছেঁড়া বিদ্যুৎ তার স্পৃষ্ট হয়ে কেড়ে নিলো আড়াই বছরের শিশু ওমরের প্রান।
রোববার রাত সাড়ে নয়টায় উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শিশুর নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওমর ওই গ্রামের মো. সবুজের ছেলে। ঈদের আনন্দের পরিবর্তে অবুঝ শিশু ওমররের মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।
নিহত শিশুর স্বজনরা জানান, টিনের ঘরে বসবাস করতেন ওমরের পরিবার। বসত ঘরে টিনের বেড়ার সাথেই বিদ্যুতের ওয়ারিং তার এবং সুইচ বোর্ড দেয়া ছিল। ওয়ারিংয়ের ছেঁড়া ফাঁটা তারে ঘরের বেড়ার টিন বিদ্যুৎতায়িত হয়ে যায়। এরপর শিশু ওমর বসত ঘরের বেড়া ধরে হাটার সময় ওই ছেঁড়া ফাঁটা তারে বিদ্যুৎতায়িত টিনের বেড়া ধরে ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন