1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বেঁড়ি বাধের ঢাল দখল করে যুবলীগ নেতার বহুতল ভবন নির্মাণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বেঁড়ি বাধের ঢাল দখল করে যুবলীগ নেতার বহুতল ভবন নির্মাণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে বেঁড়ি বাধের ঢাল দখল করে যুবলীগ নেতার বহুতল ভবন নির্মাণ

রুবেল আশরাফুল ,চরফ্যাশন 
  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল ,চরফ্যাশন
ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নে বেঁড়িবাধের ঢাল কেটে ও পানিউন্নয়ন বোর্ডের মালিকানাধীন জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান মাতাব্বরের বিরুদ্ধে। বাধের ঢালও জলাশয় দখলের বিষয়ে স্থানীয় বাসিন্ধারা পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানালেও কোন ব্যবস্থা নেয়নি তারা।
গতকাল রোবববার সরেজমিনে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় গিয়ে বেঁড়ি বাধের ঢাল কেটে ও জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মান করতে দেখা গেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি না থাকায় এভাবেই দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি। বাধের ঢাল কেটে ফেলায়  ঝুঁকি পরেছে শহর রক্ষবাধ। নদী ভাঙনের হুমকিতে পরেছে হাজারীগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার পরিবার।
স্থানীয়রা জানান, ভবন নির্মান কালে পানি উন্নয়ন কর্মকর্তাদের জানালে তারা এসে কাজ বন্ধ করে যান কিন্তু তারা যাওয়ার পরই আবার নির্মান কাজ শুরু করে দেন দখলকারীরা। পুনরায় কাজ শুরুর খবর জানালেও পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আর কাজ বন্ধে এগিয়ে আসেন না। একারনে দিনের পর দিন পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমি ও জলাশয়গুলো বেদখল হয়ে যাচ্ছে। এজন্যই নির্মান হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন নিয়ে ভবনটির নির্মান কাজ চলছে।
যুবলীগ নেতা লোকমান হোসেন জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। শুক্কুর নামের জনৈক ব্যাক্তির নিকট থেকে প্রায় ৯ শতাংশ জমির দখল খরিদ করে তিনি ভবনটি নির্মান করছেন। কত টাকায় খরিদ করেছেন তা জানাতে রাজি হননি তিনি। পানি উন্নয়ন বোর্ডের জমি খরিদ করে ভবন নির্মান করতে পারেনকি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেঁড়ি বাধের জমিতে সকলে ভবন নির্মান করছেন তাই আমিও করছি।
পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ চরফ্যাশন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাছান মাহমুদকে একাধিকবার ফোন করে রিসিভ না করায় এব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।
তবে পানি উন্নয়ন বোর্ড ভোলার উপ-সহকারি প্রকৌশলী মো. আল আমিন জানান, পানি উন্নয়ন বোর্ডের জমিতে ভবন নির্মানে কারো সুযোগ নেই। কেউ জবর দখল করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন