1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪

রুবেল আশরাফুল, চরফ্যাসন 
  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন 
ভোলার চরফ্যাসনের দুলারহাটে কবরস্থানে মাদক সেবনে বাধা দেয়ায় দৈনিক নয়া শতাব্দী ও বিডি ২৪ লাইভ অনলাইন পত্রিকার চরফ্যাসন উপজেলা প্রতিনিধি  আরিফ হোসেনসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় সাংবাদিক আরিফ হোসেন বাদী হয়ে  কিশোর গ্যাং লিডার রাকিবসহ ৫জনকে আসামী করে দুলারহাট থানায় এজাহার দাখিল করেছেন। এজাহার ভুক্ত অপর ৪ জন হলেন-কামরুল ফয়েজ , নাজমুল ও রাকিব।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আরিফ হোসেন জানান, অভিযুক্ত ওই ৫ আসামী এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং এর সদস্য ও মাদক সেবনকারী। প্রায় সময় তার বাড়ির দরজায় এবং পার্শ্ববর্তী কালভার্ট সংলগ্ন কবরস্থানের পাশে মাদক সেবন করে থাকেন। তাদেরকে বারবার নিষেধ করেও কোন প্রতিকার না পেয়ে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়। এতে ক্ষিপ্তহন কিশোর গ্যাং চক্রের লিডার রাকিবসহ তার সাঙ্গপাঙ্গ অপর মাদক সেবনকারীরা। রোববার ফের ওই চক্র কালভার্ট সংলগ্ন কবরস্থানের পাশে মদককের আড্ডা বসায় এবং বিকট শব্দে সাউন্ড বক্স বাজায়। এসময় ওই স্থান দিয়ে সাংবাদিক আরিফের ভগ্নিপতি নাজিউরের আসার সময় পূর্ব আক্রোসে তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে সাংবাদিক আরিফ হোসেন , তার বোন হাফসা বেগম ও তার বড় বোনের জামাতা মোক্তার হোসেন  নাজিউরকে উদ্ধারে এগিয়ে গেলে সংঙ্গবদ্ধ মাদক সেবনকারীরা তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে হামলাকারীদের কবল থেকে তাদের রক্ষা করে হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানান, ওই বাখাটে কিশোর গ্যাং চক্রের সদস্যরা এলাকায় নানান অপকর্মে লিপ্ত রয়েছেন। নানান সময় তারা গ্রামের বিভিন্ন বাড়ির বাগানে মাদকের আখড়া বসান। প্রতিবাদ করে তাদের হাতে লাঞ্চিত হয়েছেন একাধিক মানুষ। এছাড়াও নানান উৎসবে এ চক্র মানুষের চলাচলের পথে বিঘœ করে রাস্তা দখল করে সাউন্ড বক্স বাজিয়ে মাদক সেবনে লিপ্ত হন।  থানায় এজাহার দাখিলের পর অভিযুক্তরা গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছে। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন