1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে সাড়ে ছয় কেজি গাঁজা সরবরাহকারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে সাড়ে ছয় কেজি গাঁজা সরবরাহকারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে সাড়ে ছয় কেজি গাঁজা সরবরাহকারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ

শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন
  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পঠিত
Spread the love

শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন

ভোলার শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল গ্রামের কবির হাওলাদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  সামিম (২২) নামে এক যুবককে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটকযুবক ওই গ্রামের মো.কবির হোসেন হাওলাদার এর ছেলে।
 পুলিশ জানায় শশীভূষণ থানায় এর আগে সাড়ে ছয় কেজি গাঁজাসহ মিনারা বেগম (৪৮) ও পুত্রবধূ তামান্না বেগম (২২) নামে দুই নারীকে আটকের পর একই মামলার প্রধান আসামি দুলাল হোসেন (দুলু)(৩০)কে পাঁচশত ত্রিশ গ্রাম গাঁজা সহ আটক করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ ।
এসময়  দুলাল হোসেন দুলু বিজ্ঞ আদালতে সামিম হোসেন নামে এই যুবকের মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা সরবরাহ করেছে বলে জানান।
তারই সুত্র ধরে শশীভূষণ থানা পুলিশ সামিমকে নজরে রাখে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার মধ্য রাতে  উপজেলার শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সামিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠান।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই সমেস আলীর নেতৃত্বে শশীভূষণ থানার একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করে  সেই সাড়ে ছয় কেজি  গাঁজা সরবরাহকারি সামিম কে ৭০ গ্রাম গাঁজাসহ  আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে রসুলপুর ৪ নম্বর ওয়ার্ড থেকে ছয় জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন