1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাসনে চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস পাটওয়ারীকে রাতের আধঁরে আটকে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রবিবার বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড সংলগ্ন সদর রোডে এ মানববন্ধন করেন মানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারে দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদ সিকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্য হামলাকারী সন্ত্রাসী জামালসহ সকল আসামীদের কে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাড় করাতে হবে। তা না হলে তারা তাদের বিক্ষোভ মিছিল ও অন্যান্য কর্মসূচি অব্যহত থাকবে।
উলেখ্য- গত মঙ্গলবার রাতে  স্বেচ্ছাসেবক দল  নেতা আব্বাস পাটওয়ারীকে দক্ষিণ আইচা থানার সৌদি হাসপাতাল সংলগ্ন এলাকার মুজাহার তালুকদার  বাড়ীর কাছে জামাল উদ্দিন নামের এক স্থানীয় যুবক ও তার দলবলসহ আব্বাস পাটওয়ারীকে আটক করে গলায় গামছা পেছিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এলাকার লোকজনের ডাক চিৎকারের পর আশপাশের মহিলারাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।  প্রথমে তাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। আব্বাস পাটওয়ারী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রোববার আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী হয়ে জামাল উদ্দিন সহ ১০ জন আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ আইচা থানার ওসি জানান, আব্বাস পাটওয়ারীর স্ত্রী কুলছুম বাদী মামলা করেছেন।  আসামীদেরকে  খুব  দ্রুত গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন