1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলায় সমূদ্র সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলায় সমূদ্র সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলায় সমূদ্র সৈকতে পরিচ্ছনতা কার্যক্রম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করনসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুন ও তরুনীরা শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় কুয়াকাটা সমূদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এডুকোর কারিগড়ি সহযোগিতায় এনএসএস(নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় তরুনদের সংগঠিত করে এ কর্মসূচীর আয়োজন করে।
কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার শ্লোগান নিয়ে শতাধিক তরুন-তরুনী নিজস্ব ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১ টায় দিনব্যাপী এক পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ সুপার মো. হাসনাইন। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীও এনএসএস এর কর্মকর্তা বৃন্দ। সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্য কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, সমুদ্র সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতীয় ময়লা-আবর্জনা পরিস্কার করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য এনএসএস সংগঠিত ৬শ’ তরুন তরুনীরা কাজ করছে। তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, প্লাস্টিক-পলিথিন ব্যবহারের মাত্রা কমিয়ে আনা, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার, ডেঙ্গুর প্রকোপ রোধসহ নানামুখী সামাজিক ইস্যুতে কাজ করার পাশাপাশি নতুন বছরের কর্মপরিকল্পনাও তৈরী করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন