1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের সার্ভিস লেনে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৪০ কিলোমিটার নির্দিষ্ট করা থাকলেও নিয়ম না মানায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল অপরটি ঢাকা থেকে মাওয়ার দিকে আসছিল। পথের মধ্যে শ্রীনগর কেয়টখালী ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের দুই মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আকাশ হাওলাদার (৩৩) নামের এক যুবককে মৃত ঘোষণা করেন। এছাড়া, অপর আহত জসিম দেওয়ান (২৭)কে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, নির্দেশনা না মেনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ।

হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত আকাশ হাওলাদার (৩৩) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আক্কেল মাহমুদ মুন্সি কান্দি মান্নান হাওলাদার এর ছেলে

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন