1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরা হাসপাতালে চিকিৎসক সংকট । দুই জন চিকিৎসক দিয়ে চলছে সেবা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরা হাসপাতালে চিকিৎসক সংকট । দুই জন চিকিৎসক দিয়ে চলছে সেবা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরা হাসপাতালে চিকিৎসক সংকট । দুই জন চিকিৎসক দিয়ে চলছে সেবা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

শরীয়তপুরের জাজিরায় প্রায় ৪০০ রোগীকে সেবা দিচ্ছেন দুই জন ডাক্তার  রোগীদের ভোগান্তির শেষ নেই।

সম্প্রতি জাজিরা হাসপাতালে গিয়ে দেখা যায় যে, দীর্ঘ  লাইন । প্রতিদিন প্রায়  ৪০০ রোগী হাসপাতালে সেবা নিতে আসে । কিন্তুু ডাঃ রয়েছেন দুই জন এর মধ্যে একজন গাইনী ডাক্তার রয়েছেন।

হাসপাতালে আসা  রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু । শিশুদের  জ্বর ঠান্ডা বিভিন্ন রোগ নিয়ে শিশুদের নিয়ে এসেছেন অভিভাবকরা। কিন্তু শিশুদের দেখার জন্য রয়েছেন  একজন ডাক্তার ।

 

এ বিষয়ে রোগীর অভিভাকদের কাছে জানতে চাইলে তারা  বলেন, সেই সকাল থেকেই হাসপাতালে এসে  লাইনে দাড়িয়ে  রয়েছি ঘন্টারপর ঘন্টা  আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়েছে  ডাক্তার রয়েছেন মাত্র দুইজন এর মধ্যে একজন গাইনী ডাক্তার । এভাবে তো একটি হাসপাতাল চলতে পারে না  মাঝে মাঝে এসে জরুরী বিভাগে ডাক্তার পাওয়া যায়না ফার্মাসিষ্ট যে থাকে তারাই চিকিৎসা প্রদান করেন ফোন করে ডাক্তারকে আনতে হয়।  গাইনী ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুধু মহিলা রোগী দেখি বাচ্চা বা অন্যান্য রোগী দেখি না বাচ্চাদের দেখে অন্য  ডাক্তার।

 

উল্লেখিত বিষয়ে জাজিরা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ রোমান বাদশার কাছে  ডাক্তারের অপ্রতুলতার  কথা জানতে চাইলে তিনি  মুঠুফোনে জানান যে, আপনি সিভিল সার্জনের সাথে কথা বলুন আমাদের ডাক্তার অপ্রতুল একজন ডাক্তারকে আবার  জেলায় নিয়ে গিয়েছে  আমাদের কিছু করার নেই এভাবেই চিকিৎসা দিতে হচ্ছে।

উক্ত বিষয়ে শরীয়তপুর জেলার সিভিল সার্জন এর কাছে  জানতে চাইলে তিনি বলেন, আমাদের সব জায়গায় ডাঃ কম  রয়েছে  জাজিরায় তবুও ডাঃ আছে গোসাইর হাটে রয়েছে একজন ডাক্তার আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি শীঘ্রই ডাক্তারের সমস্যা সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন