1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিবুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ মামুন সিকদার, মোঃ সজল বিশ্বাস, মোঃ কবিরুল ইসলাম মৃধা বিশ্বাস, সদস্য এ্যাড. গাজী মোঃ তৌহীদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন ফকির, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম ফকির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি, এবং পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন