1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার রাসেল খান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার রাসেল খান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার রাসেল খান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাসেল খান। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।
জানা গেছে, এএসআই মোঃ রাসেল খান দীর্ঘদিন ধরে কলাপাড়া থানায় কর্মরত থেকে আইনি সেবা ও অপরাধ দমন কার্যক্রমে অসামান্য ভূমিকা পালন করেছেন। তার সততা ও পেশাদারিত্ব স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
এ অর্জনের জন্য মোঃ রাসেল খান জেলা পুলিশ সুপারের (এসপি) কাছ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন।
এ প্রসঙ্গে এএসআই মোঃ রাসেল খান বলেন, “এ স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। আমি সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম এ বিষয়ে বলেন, “রাসেল খান অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান একজন পুলিশ কর্মকর্তা। তার এ সম্মাননা সবার জন্য গর্বের।”
এ অর্জনে সহকর্মী ও স্থানীয়দের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন মোঃ রাসেল খান। তার এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন