1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঝালকাঠিতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ বার পঠিত
Spread the love

ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে শিহাব জমাদ্দার নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল উপজেলার পাটিকেলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

শিহাব জমাদ্দার উপজেলা পাটিকেলঘাটা গ্রামের মো. ফারুক জমাদ্দারের ছেলে। সে পাশের মঠবাড়ীয়া উপজেলার ভগিরাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয় শিহাব। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিয়া জান্নাত নুর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, শিহাব ঝড়ো বাতাসের সময় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন