1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাকায় আসতে চান এমি মার্তিনেস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাকায় আসতে চান এমি মার্তিনেস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ঢাকায় আসতে চান এমি মার্তিনেস

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৮৪ বার পঠিত
Spread the love

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের পেছনে নায়ক হিসেবে বিবেচিত হন লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর পথে মেসির পরেই যেই নাম উচ্চারিত হয় তিনি এমিলিয়ানো মার্তিনেস।

জুনে বাংলাদেশ সফরে আর্জেন্টিনার আসার কথা উঠেছিল। তবে মাঠ সংকটে তেমনটা হয়নি। যদিও আর্জেন্টিনার গোলরক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপের সময়ে বাংলাদেশি মানুষের সমর্থন চোখ এড়ায়নি তার। তাই নিজ থেকেই চাইছেন বাংলাদেশে আসতে। মূলত বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভ’ বিজয়ী মার্তিনেস আসছেন ভারতের কলকাতায়। শতদ্রু দত্ত ফাউন্ডেশনের ‘সিটি অব জয়’ নামক প্রচারণার অংশ হিসেবে ভারতে দুই দিন থাকবেন তিনি।

আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন মার্তিনেস। এই ভারত সফরকে কেন্দ্র করেই বাংলাদেশও ঘুরে যাবেন এই তারকা। বাংলাদেশে আর্জেন্টিনার অগণিত ভক্ত-সমর্থকদের কথা চিন্তা করেই মার্টিনেজ ভারতের আগে এদেশে আসার ইচ্ছা পোষণ করেছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।  তার উদ্যোগেই এর আগে ভারতে পা রাখেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও ফুটবল ঈশ্বরখ্যাত দিয়েগো ম্যারাডোনা।

কলকাতা সফরের সঙ্গে বাংলাদেশে আসতে পারেন মার্তিনেস। এই বিষয়ে শতদ্রু বলেন, ‘মার্তিনেস নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। তখন আমি বললাম, তাহলে আরও একটি দিন দাও আমাকে। তখন ৩ জুলাই আমরা ঠিক করলাম। এখন কমার্শিয়াল (বাণিজ্যিক) দিকটা নিয়ে আমরা কাজ করছি। মূলত আমার পার্টনাররা বাংলাদেশের কিছু কম্পানির সঙ্গে কাজ করছে। কয়েকদিনের মধ্যেই কমার্শিয়াল দিকটা চূড়ান্ত হয়ে যাবে। বলা যায় মার্তিনেসের বাংলাদেশে যাওয়া ৯৫ ভাগ নিশ্চিত। আমি নিজেও ৪-৫ দিনের মধ্যে বাংলাদেশে যাব। ’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন