1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ফোরামের সহযোগী ছাত্র সংগঠন, ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে কমিটি অনুমোদন প্রদান করেন ফোরামের সভাপতি এম.এ রহমান ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত। সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামি তিন মাসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা যায়। নবগঠিত কমিটিতে মহিউদ্দিন মাহিকে আহবায়ক,মনিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, মিজানুর রহমান তন্ময় যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম যুগ্ম আহবায়ক, এছাড়া আল-আমিন, সোহাগ, আবির  হোসেন অপুকে সদস্য করা হয়েছে।

ছাত্র ফোরামের আহবায়ক মহিউদ্দিন মাহি বলেন, আমরা ছাত্র ফোরামের নেতৃবৃন্দ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করেছিলাম। আগামি দিনেও আমরা ছাত্র ফোরামের প্রতিটি সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন