1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন লালমোহনের মহিউদ্দিন মাহি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন লালমোহনের মহিউদ্দিন মাহি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন লালমোহনের মহিউদ্দিন মাহি

মুশফিক হাওলাদার , লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার , লালমোহন 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হলেন, দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃতি সন্তান মো. মহিউদ্দিন মাহি।
শনিবার কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি বলেন, দীর্ঘ একযুগ পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,সুদীর্ঘকাল ধরে স্বাধীন বাংলাদেশের ছাত্রসমাজকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায়,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ও সামাজিক সম্প্রতি উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ দেড়যুগ রাজপথে আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে আসছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইকে আমাকে মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করার জন্য। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সকল ধরনের রাষ্ট্রীয়, সামাজিক উন্নয়ন মূলক কাজে দেশবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন