1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের যৌথ অভিযানে ৩১ জেলেকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের যৌথ অভিযানে ৩১ জেলেকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের যৌথ অভিযানে ৩১ জেলেকে আটক

রফিক সাদী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২০৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা অমান্য করে পাঙ্গাস মাছের পোনা নিধনের অপরাধে গভীর রাতের যৌথ অভিযানে ৩১ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৫ টি নৌকা জব্দ করা হয়। আটককৃতদের বাড়ি মনপুরা উপজেলার  রামনেওয়াজ হাজিরহাট এলাকায়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে জরিমানা ও ৩ শিশুর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, মেঘনায় মার্চ -এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ র নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে তজুমদ্দিন ও মনপুরা মেঘনা মোহনা থেকে ৩১জন জেলেকে আটক করা হয়। এসময় পাঙ্গাস মাছের পোনা নিধনের কাজে ব্যবহৃত পাঁচটি নৌকা ও চারটি ছাঁই (ফাঁদ) জব্দ করা হয়।
আমির হোসেন আরো জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক  হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।এপর্যন্ত সর্বমোট ১৫টি নৌকা জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন