1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত
Spread the love

স্টাফ রির্পোটার

ভোলার তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তিন পরিবার। জমি দখল, মামলা- হামলা, ভয় ভীতি ও মিথ্যা সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয় ওই আইনজীবির বিরুদ্ধে।
গতকাল তজুমদ্দিন প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী মো. ফারুক হোসেন, আবু সাইম ও মোহাম্মদ ইউনুস সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, তজুমদ্দিনের বাসিন্দা জনাব মোজাম্মেল হক (কুটি উকিল) ভোলা জর্জ কোর্টের এডভোকেট। এই প্রভাব খাটিয়ে ১০-১৫টি পরিবারকে কোর্টে মামলা দিয়ে হয়রানির মাধ্যমে জমি দখল করেন। দীর্ঘদিন তারা শশীগঞ্জ উত্তর বাজার মন্দিরের জমিও দখলে রেখেছিলেন। দখলবাজীর ধারাবাহিকতায় কুটি উকিল মার্চ ২০২৬ এ তজুমদ্দিন উপজেলা সদরে উত্তর বাজার ৮টি চান্দিনা ভিটা দখলের সময় আবু সায়েম গংরা বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে অপপ্রচার ও কোর্টে মামলা দিয় হয়রানি করেন।

সংবাদ সম্মেলনে আরো জানান, তার বড় ভাই নিঃসন্তানি মরহুম আলী হায়দার চৌধুরীর দানকৃত ৪০ শতক জমিতে প্রতিষ্ঠিত ইবতেদায়ী মাদ্রাসা ঘূর্ণিঝড়ে পড়ে গেলে মে ২০২৬ এ কর্তৃপক্ষ পুনঃনির্মাণের সময় কুটি উকিল দলবল নিয়ে বাঁধা প্রদান করেন। এসময় এলাকাবাসীর সাথে উত্তেজনা সৃষ্টি হয়। তারা একের পর এক জমি দখল,মামলা হামলা ও ভয়ভীতি দেখিয়ে ভূমি দস্যুতা অব্যাহত রাখেন।

তাদের এসব অপকর্মে সমর্থন না দেয়ায় সামাজিক ও অর্থনৈতিক ভাবে হয়রানি করার অভিযোগ করেন। এছাড়া কুটি উকিল গংরা ভোলার সাংবাদিক ভাইদের বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালান। সংবাদ সম্মেলনে এর বিচার দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন