1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২৫ বার পঠিত
Spread the love

রফিক সাদী

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তজুমদ্দিনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋন বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম, ভোলা জেলা যুবদল সহ সভাপতি মোঃ হাসান সাফা পিন্টু। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, সুফলভোগী জামালউদ্দিন, কুলসুম বেগম মিতু।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পল্লীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মাঠ সহকারী ফরিদউদ্দিন ফকির ও শ্রেষ্ঠ ম্যানেজার হিসাবে মোঃ নোমানকে পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন