1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে নিষেধাজ্ঞ অমান্য করায় ৭ নৌকা-জালসহ ১২ জেলেকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে নিষেধাজ্ঞ অমান্য করায় ৭ নৌকা-জালসহ ১২ জেলেকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে নিষেধাজ্ঞ অমান্য করায় ৭ নৌকা-জালসহ ১২ জেলেকে আটক

রফিক সাদী 
  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

রফিক সাদী 

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে নিষেধাজ্ঞ অমান্য করে মাছ ধরার অপরাধে ৭টি নৌকা-জালসহ ১২ জেলেকে আটক করেছে  উপজেলা মৎস্য অফিস। বুধবার সকালে (৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে জরিমানা  ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ শিশু জেলেকে অভিভাবকের কাছ থেকে মুচলেকা গ্রহনের মাধ্যমে ছেড়ে দেন।
উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, মার্চ -এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় মঙ্গলবার দিবাগত রাতে তজুমদ্দিনের মেঘনা নদী থেকে ১২ জেলেকে ৭টি মাছ ধরার নৌকা-জালসহ আটক করা হয়। পরে শশীগঞ্জ  স্লুইজঘাটে এনে রাতে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। নৌকাগুলো জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে জরিমানা ও ৫ জন অপ্রাপ্ত বয়স্ক  হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।  এর আগেও ১টি নৌকা জালসহ ৫ জনকে আটক করা হয়েছিল। এ পর্যন্ত ১০ জেলে কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট ১০টি নৌকা জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন