1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধাঁরে পুকুর খনন করে দখলের চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধাঁরে পুকুর খনন করে দখলের চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধাঁরে পুকুর খনন করে দখলের চেষ্টা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন ও দোকান তৈরী করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৮২৪।
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ২ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করে লালমোহনের উপজেলার বাসিন্ধা আবুল কালাম ও তার ছেলে মো. রুহুল আমিন। ক্রয় করার পর এবং আবুল কালাম মারা যাওয়ার পর ওরারিশগণ ও মো. রুহুল আমিন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ওই জমি তাদের দাবী করে। এ নিয়ে ভোলার আদালতে মো. রুহুল আমিন দেওয়ানী মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে। এরই মধ্যে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে কুট্রিগংরা ওই জমিতে ভেকুনিয়ে প্রবেশ করে এবং রাতেই জমি থেকে মাটি কেটে পুকুর তৈরী করে এবং মাটি দিয়ে ভরাটকৃত জায়গায় পাশের দোকান এনে এখানে রাখে।
মো. রুহুল আমিন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি এই সুযোগে কুট্রিগংরা রাতের আধারে আমার জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা এবং দোকানঘর এনে দখলের চেষ্টা করে। খবর পেয়ে আমি রাতেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে তজুমদ্দিন থানা থেকে  ওই এলাকার চৌকিদার, দফাদার ও মেম্বারকে দিয়ে কাজ বন্ধ করতে বললেও তারা কোনো ভাবেই রাতে কাজ বন্ধ করেনাই। রবিবার সকালে আমার আত্নীয়কে ওই এলাকায় পাঠায় এবং তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করি।
দখলের চেষ্টাকারী মো. কুট্রি মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জমি আমি দখল করেছি। রাতের আধারে ভেকু দিয়ে মাটি কাটিয়েছেন কেন এবং নিজের জমি হলে রাতে কেন দখলের চেষ্টা করেছেন জিজ্ঞাসা করলে তিনি কোনা সদুত্তোর দিতে পারেনি।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার এসআই মো. সায়েদুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং দু‘পক্ষকে নিয়ে আগামী রবিবার বসে কাগজপত্র দেখে বিষয়টি মিমাংশার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন