1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দক্ষিণ খাসের হাট বাজারে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা দক্ষিণ খাসের হাট বাজারে মেসার্স ভুইয়া ইলেকট্রনিক্স এর উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মার্সেলের ১০ লক্ষ টাকার অফারসংবলিত ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন নিয়ে ব্যান্ড পার্টির জমজমাট আয়োজনের মধ্য দিয়ে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে দক্ষিণ খাসের হাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ভুইয়া ইলেকট্রনিক্স এর সামনে এসে শেষ হয়। পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এবং পুরো র‍্যালিটি ঘোড়ার মাধ্যমে প্রদক্ষিণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য মো. নুরুল ইসলাম রুবেল বলেন, মার্সেল শুধু একটি ব্র্যান্ড নয়, এটি এখন দেশের মানুষের আস্থা ও স্বপ্নের প্রতীক। প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনকে আরও সহজ ও আনন্দময় করতে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সম্পাদক মো. গিয়াস উদ্দিন পঞ্চায়েত, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু হাওলাদার, তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ পাটওয়ারী। মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সের প্রোপাইট মো. লোকমান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন