1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) অন্তরা সরকার অদ্রি’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার মো. ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এছাড়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডারসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, উপজেলা সংলগ্ন মেঘমা নদীতে মার্চ–এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকা চাচড়া, চাঁদপুর, সোনাপুর, মলংচড়া ও শম্ভুপুর ইউনিয়নের প্রায় ১৮০০ জেলের মাঝে সরকারি সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আটা, আলু, মসুর ডাল, চিনি, লবণ ও সোয়াবিন তেল।

জেলা মৎস্য অফিসার মো. ইকবাল হোসেন জানান, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪০ হাজার। ইতোমধ্যে জনপ্রতি ১৬০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ১৩ হাজার জেলের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন